অদ্য ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সাউথইস্ট ইউনিভার্সিটির ৬৫ ব্যাচের ছাত্র স্বর্গীয় ঝলক চন্দ্র দাস এর মৃত্যুদাবীর ২ লক্ষ টাকার চেক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোঃ মোফাজ্জল হোসাইন এর নিকট হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্যাংকাস্যুরেন্স জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্টার মেজর জেনারেল মোঃ আনেয়ারুল ইসলাম, এসইউপি, এনডিইউ, পিএসসি (অবঃ), ডিরেক্টর (ফাইন্যান্স) জনাব মোঃ আবদুল মতিন এফসিএ এবং জেনিথ ইসলামী লাইফের সংগঠন প্রধান জনাব মোঃ তাজুল ইসলাম।

0 মন্তব্যসমূহ