বরগুনা প্রতিনিধ
বরগুনায় মাননীয় চীফ হুইপের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির সাথে বরগুনা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ হারুন এর নেতৃত্বে সাবেক জেলা আমীর মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ, জেলা সেক্রেটারি মুহাম্মদ মামুন,জেলা নায়েবে আমীর মাওলানা এস.এম.
আফজালুর রহমান,উপজেলা আমীর হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদুল আলম,উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন,জেলা শিবির সভাপতি মুহাম্মদ হাসিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
তারা এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তারা সরকারের সকল ভাল কাজকে সমর্থন করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
বরগুনা জেলার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী এবং ইসলামী আন্দোলন থেকে বরগুনা-১ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ নোমান মহোদয়ের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় মাননীয় চীফ হুইপ মহোদয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা সরকারের সকল ভাল কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সাথে এলাকার উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতের সময় চীফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার 'মূলত জনগণের সরকার'। তিনি বলেছেন- "তার সরকার এদেশের মানুষের সরকার"। এই সরকারের মূল দৃষ্টি হলো দল-মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশ।সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তি তৈরি করা দেশকে সমৃদ্ধি এবং স্থিতিশীলতার পথে নিয়ে আসা। তিনি বলেন - ভোটের কালি মুছতে না মুছতে ইতিমধ্যেই তারেক রহমান সাহেবের সরকার ,দেশের উন্নয়ন,সামাজিক সংহতি এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকু করেছেন , ফ্যামিলি কার্ড চালু করেছেন , মসজিদের খতিব ইমাম এবং মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রধান দেব বেতন প্রদান শুরু করেছেন, খাল খনন কর্মসূচি চালু করেছেন।আগামী পহেলা বৈশাখ কৃষি কার্ড এর উদ্বোধন করবেন। এরকম কর্মসূচি সহ বিভিন্ন সেক্টরে প্রায় ৫২ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। যার সুফল খুব শীঘ্রই দেশের সকল নাগরিক ভোগ করবেন।
উপস্থিত নেতৃবৃন্দ এই সাক্ষাতকে দেশের গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সংলাপের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।তারা বলেন,জাতীয় ঐক্য এবং সামাজিক শান্তি নিশ্চিত করতে সকল দলকে একসাথে কাজ করতে হবে।

0 Comments