বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জন

 

নিজস্ব প্রতিবেদক 

আজ (২২ মার্চ, ২০২৬) ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালকে ৪৩ জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ -৩০ জন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
 আজ রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।  
বাসটি ঢাকা থেকে পর্যটকদের নিয়ে বান্দরবান ভ্রমণে আসছিল এবং এটি 'সৌদিয়া পরিবহন'-এর একটি বাস ছিল। 
পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায।
দুর্ঘটনার পর স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। 
প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

Post a Comment

0 Comments

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম