ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে।
অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পীকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পীকারের দায়িত্ব পালন করছেন।
আজ ২৯ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি।

অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পীকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পীকারের দায়িত্ব পালন করছেন।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অধিবেশনের কার্যসূচি- প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা।

0 মন্তব্যসমূহ