স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী যুগ্ন সাধারন সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সালেহ মোহাম্মদ আদনান বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী যেনো নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন। এই জন্য সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মহাসড়কে যানজট কমানো থেকে শুরু করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে করতে বলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা জনসাধারণকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তিনি সকলের উদ্দেশ্য করে বলেন যাত্রা পথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো এবং ফেরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন।

0 Comments