ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

জামালপুর সরিষাবাড়ীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর-জামাতা পক্ষের সংঘর্ষে নিহত ২ জন


 স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর ও জামাতা পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন এবং পরিস্থিতি দেখে হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডোলভিটি পূর্বপাড়া গ্রামের বরপক্ষের সোহেল রানা (৩৫) এবং একই গ্রামের মঞ্জু মিয়া (৪০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডোলভিটি পূর্বপাড়া গ্রামের রনি মিয়ার সঙ্গে একই গ্রামের এক তরুণীর কয়েক মাস আগে বিয়ের কাবিন সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে রনি মিয়া তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে নিতে শ্বশুরবাড়িতে যান।এ সময় কনের পরিবার মেয়ে পাঠাতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোহেল রানা ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে, চোখের সামনে সোহেল রানার মৃত্যু দেখে তাৎক্ষণিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মঞ্জু মিয়া।খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর পরই গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন।


প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম