স্টাফ রিপোর্টার
আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য সভাপতি সালেহ মোহাম্মদ আদনান। সালেহ মোহাম্মদ আদনান বলেন বিএনপি আমার পরিবার তাই আজ পবিত্র এই দিনে যাদের আত্ম ত্যাগের বিনিময় প্রিয় বাংলাদেশ পেয়েছি তাদের মধ্যে অন্যতম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যার আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি ও ভোটের অধিকার ফিরে পেয়েছি যাকে বলা হয় গণতন্ত্রের মাতা মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদল নেতা কর্মীদের নিয়ে তাদের কবর জিয়ারত করতে এসেছি। মহান আল্লাহতালা প্রিয় দুই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

0 মন্তব্যসমূহ