ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ


 স্টাফ রিপোর্টার 

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি।

 


উপস্থিত ছিলেন অন্যতম যুগ্ন সাধারন সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের বিষয়টি স্মরণ করেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের আদর্শকে বুকে লালন করে তাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম