স্টাফ রিপোর্টার
কাশিমপুর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ মোন্তাজ উদ্দিন মন্ডল কে কাশিমপুর থানা পুলিশ আজ গ্রেফতার করেছে। তাহার বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা থাকার অভিযোগ রয়েছে।
মোন্তাজ উদ্দিন মন্ডল একসময়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তিনি কাউন্সিলর হওয়ার জন্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হওয়ার জন্য ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ যোগদান করেন। এবং আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার অভিযোগ রয়েছে। তিনি সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের প্রভাব খাটিয়ে বি.এন.পি`র নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা সহ হয়রানি করার অভিযোগ রয়েছে।

0 মন্তব্যসমূহ