ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

গাজীপুরে অতিরিক্ত জ্বালানি মজুদ, ফিলিং স্টেশনকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত তদারকির জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে কুদাব মীরের বাজার এলাকায় অবস্থিত মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।
অভিযান সূত্রে জানা যায়, স্টেশনটির সবগুলো জ্বালানি ট্যাংক পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি ট্যাংকে নির্ধারিত পরিমাণের বাইরে অতিরিক্ত ৮৫১ লিটার জ্বালানি তেল মজুদ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি এবং অতিরিক্ত মজুদের পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় স্টেশনটির সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নিয়মিত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম