ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

ডিবির পৃথক অভিযানে সাভারে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


 স্টাফ রিপোর্টার

ডিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ রবিউল ইসলাম সিয়াম : ঢাকা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক দুটি অভিযানে মোটরসাইকেল, ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।


পুলিশ সূত্রে জানা যায় ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩টায় সাভার মডেল থানাধীন তেঁতুলঝড়া এলাকা থেকে লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) এবং রমজান মল্লিক (৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অন্যদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানাধীন ছোট বলি মেহের এলাকায় পৃথক অভিযানে এসআই সুজিত কুমার মৃধা সঙ্গীয় ফোর্সসহ মোঃ লিটন মিয়া (৪৮) কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। জানা গেছে, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম