নিজস্ব প্রতিবেদক
ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল—এর মধ্যে স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষর
ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অদ্য ০২ মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ট্রপিক্যাল মোল্লা টাওয়ার (৫ম তলা), বাড্ডা, ঢাকাস্থ প্রধান কার্যালয়ের ট্রেনিং রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুজ্জামান এবং ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল এর এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাব হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিঃ ডিএমডি (উন্নয়ন) জনাব সমির কান্তি দেব, সিএফও মোঃ মাহবুবুল আলম, অডিট বিভাগের ইভিপি জনাব মোঃ তাওয়াবুর রহিম, মানব সম্পদ বিভাগের ভিপি মোঃ সাইদুজ্জামান, পলিসি সার্ভিসিং, ক্লেম ও স্বাস্থ্য বীমা বিভাগের ম্যানেজার মোঃ মাহতাব উদ্দীন এবং ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল এর এজিএম মুহাঃ হাফিজুর রহমান, এসিঃ ম্যানেজার (বিপনন ও মিডিয়া) হোসাইন মোঃ দুলাল, সিনিঃ এক্সিকিউটিভ কর্পোরেট মোঃ হিরো মিয়া, এক্সিকিউটিভ মোঃ সাদ আব্দুল্লাহ সহ আরো অনেকে।

0 মন্তব্যসমূহ