ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি`র শাহজাদপুর ব্রাঞ্চ অফিস শুভ উদ্বোধন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন

২৮শে মার্চ ২০২৬, রোজ শনিবার, “আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি”-এর শাহজাদপুর ব্রাঞ্চ অফিস, সিরাজগঞ্জ-এর শুভ উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), জনাব আব্দুল মোমিন ভূইয়া, সেলস ম্যানেজার এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ স্বপ্না, ব্রাঞ্চ ম্যানেজার।


অনুষ্ঠানে মাননীয় এমডি স্যারের পক্ষ থেকে ব্যবসা উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি সকলকে গ্রাহকসেবার মান উন্নয়ন, টিমওয়ার্ক বৃদ্ধি এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি নতুন ব্রাঞ্চকে একটি শক্তিশালী ও সফল ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার অনুপ্রেরণা প্রদান করেন।


পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও হৃদয়গ্রাহী। সহকর্মীদের আন্তরিক অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় ও সফল।


সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পথচলা আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম