ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে সালেহ মোহাম্মদ আদনান


স্টাফ রিপোর্টার 

বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন কমিটি নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। তৃণমূল থেকে বেড়ে ওঠা সময়ের সাহসী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে আলোচনা শীর্ষে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মুজিব হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে যাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। চরম নির্যাতনের একপর্যায়ে হল থেকে বেড় করে দেওয়া হয়েছিল। বারবার কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা যার সফল নেতৃত্বে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে তীব্র আন্দোলনে বারবার নেতৃত্বদানকারী। ২৪ গণঅভ্যুত্থানে ঢাকা রাজপথ দখল করে যে সকল নেতা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সম্মুখ সারির ছাত্রনেতা। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান। তৃণমূলের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে যাকে তৃণমূল নেতাকর্মীরা আখ্যায়িত করেন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে সালেহ মোহাম্মদ আদনান নেতৃত্বে আসলে তৃণমূল মূল্যায়িত হবেন এবং দল সুসংগঠিত হবে বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা।  

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম