ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

সাভার টু চন্দ্রা মহাসড়কে চলছে তীব্র যানজট


 স্টাফ রিপোর্টার 

ঈদুল ফিতর উপলক্ষে নারী টানে বাড়ি ফেরার পথে লক্ষ লক্ষ মানুষ সাভার টু চন্দ্রা মহাসড়কে চলছে তীব্র যানজট থেমে থেমে চলছে গাড়ি। মহাসড়কের তীব্র যানজটের মূল কারণ হচ্ছে মহাসড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং ও ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো। নাড়ির টানে বাড়ি ফেরার পথে মানুষগুলোর কাছ থেকে নির্ধারিত ভাড়া থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া। বাস ও মাইক্রোবাস সহ তাদের সাথে পাল্লা দিয়ে ব্যাটারি চালিত রিক্সা গুলো তিন থেকে পাঁচ গুণ ভাড়া বৃদ্ধি করে নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে অন্যান্য বছর থেকে মহাসড়কের যানজট কিছুটা কম লক্ষ্য করা গিয়েছে এতো ভোগান্তির পরও সকলের চোখে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখা গিয়েছে। মহাসড়কে যানজট কমাতে এবং যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম