স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ঈদ উপহার বিতরণ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি। ঢাকা-৯ নিজ নির্বাচনী আসনের হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। দরিদ্র অসহায় মানুষ ঈদ উপহার সামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে অনুদান এনে তাদের মাঝে বিতরণ করায় সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঈদ উপহার সামগ্রী বিতরণ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

0 Comments