ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে গাজীপুর জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে


স্টাফ রিপোর্টার 

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৬ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকল্পে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক জেলার সড়ক ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। চান্দনা চৌরাস্তা, ভোগরা বাইপাস, রাজেন্দ্রপুর চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড ও চন্দ্রা মোড় এলাকায় পরিচালিত এ সকল অভিযানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় দিক- নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি মজুদ পরিদর্শন ও ন্যায্যমূল্যে জ্বালানি বিক্রয় তদারকি করা হয়েছে। এ সময় পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলায় মোট ৩৮,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানসমূহে দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ মোজাহেরুল হক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টঙ্গী রাজস্ব সার্কেল এবং জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব ফারিয়া তাসনীম, জনাব প্রভাকর রায়, জনাব মোঃ ফয়সাল, জনাব মোঃ আরিফ হোসাঈন, জনাব নূর নাহিদ নিশাদ, জনাব মোঃ সালেহুর রহমান এবং জনাব মোঃ মাশফিকুর রহমান।

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

Post a Comment

0 Comments

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম