ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

সংসদ অধিবেশন প্রত্যক্ষে ঢাকায় গারো প্রতিনিধিদল, আমন্ত্রণ ডেপুটি স্পিকারের

স্টাফ রিপোর্টার

আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার জন্য দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রামপ্রধান ও পুরোহিতসহ গারো জাতিগোষ্ঠীর ১১ জন প্রতিনিধি ঢাকার সংসদ ভবনে উপস্থিত হন।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার কায়সার কামালের আমন্ত্রণে তারা এই সফরে অংশ নেন। এ সময় প্রতিনিধিদল সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন এবং সংসদের ইতিহাস ও কাঠামো সম্পর্কেও ধারণা লাভ করেন।

পরবর্তীতে ডেপুটি স্পিকার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের গুরুত্ব তুলে ধরেন। গারো প্রতিনিধিরা এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম