ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার 

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।


একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে বেলমা এলাকায় আরেকটি অভিযানে বশির আহম্মদ (৪২) কে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।


অপরদিকে, ১৩ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়া থানার কলতাসূতি নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।


পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বশির আহম্মদের বিরুদ্ধে পূর্বে একটি এবং আলমগীর মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


 ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড ডাউনলোড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

১০ মার্চ ২০২৬ ইং
মঙ্গলবার

পোস্টের শিরোনাম